বোয়েসেলের মাধ্যমে ২৫০ নারী কর্মী নেবে জর্ডান, মিলবে চিকিৎসা ও বিমানভাড়াও

 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাস্কারের অ্যাপারেল কোম্পানিতে মেশিন অপারেটর পদে ২৫০ জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। জর্ডানসহ বিদেশফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) নির্ধারিত স্থানে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন।


চাকরির বর্ণনা

পদের নাম : মহিলা মেশিন অপারেটর

পদসংখ্যা: ২৫০

শিক্ষাগত যোগ্যতা: প্রযোজ্য নয়

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

বেতন: ১২৫ জর্ডান ডলার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩ বছর

আবেদনের বয়স: ১৮-৩০ বছর

কর্মস্থল: জর্ডান

চাকরির শর্ত

* দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। ওভারটাইম রয়েছে

* চাকরির চুক্তি ৩ বছর, তবে নবায়নযোগ্য

* নিয়োগকর্তা থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের খরচ দেবেন

* চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন।

* অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে

* যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন

* একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে।


সাক্ষাৎকারের সময় যা আনতে হবে

*জীবনবৃত্তান্ত, চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)

*মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি

*ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।


সাক্ষাৎকারের স্থান ও তারিখ

 ক্লিক করুন

Post a Comment

Previous Post Next Post